ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি -ইসি সানাউল্লাহ

মোঃ জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

নির্বাচনের সময়ের ব্যাপার কমিশনের হাতে নয়, সরকারের হাতে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, তবে প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমনপুর রোড ডিগ্রি কলেজে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, সংস্কার কার্যক্রম চলমান রয়েছে, সংস্কার কমিশন তাদের সুপারিশ পেশ করেছেন। তবে আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যে একটা ধারণা পেয়েছি।

যদি রাজনৈতিক দলগুলো স্বল্প সংস্কারের মাধ্যমে নির্বাচন চান তাহলে ২০২৫ সালের শেষ নাগাদ, আর যদি সংস্কারের সুযোগ দেওয়া হয় তাহলে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব।

তিনি আরো বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পরে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অগ্রাধিকার ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হবে। নির্বাচন কবে হবে এটা ঐক্যমতের বিষয়। প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক আমরা ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি।

সানাউল্লাহ বলেন, নির্বাচনের সময় যারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন, তারা যেন পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করেন তা নিশ্চিত করা হচ্ছে। অতীতের ঘটনায় এ বিষয়ে কমিশন সতর্ক রয়েছে।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মনঞ্জুরুল হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি -ইসি সানাউল্লাহ

আপডেট টাইম : ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
মোঃ জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :