ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নগরকান্দায় শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে কলেজ শিক্ষকের পদত্যাগ দাবি

শিক্ষার্থীদের যৌন হয়রানি করে ভয়-ভীতি প্রদর্শন, মাদক সেবন ও ধর্মীয় বৈষম্য সৃষ্টি সহ নানা অনিয়মের অভিযোগ এনে ফরিদপুরের নগরকান্দার এম এ সাকুর মহিলা কলেজের প্রভাষক ফরহাদ হোসেন খানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (০২ অক্টোবর) সকালে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের গভর্নিং কমিটির সভাপতি কাফী বিন কবিরের কাছে গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ জমা দেন শিক্ষার্থীরা।

অভিযোগে শিক্ষার্থীরা উল্লেখ করেন, এম এ শাকুর মহিলা কলেজের (ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের) প্রভাষক ফরহাদ হোসেন খান তাদের সাথে দীর্ঘদিন যাবত বিভিন্ন সময় অশালীন ভাষায় কথাবার্তা, খারাপ আচরণ, অশালীন দৃষ্টিভঙ্গি প্রদর্শন, শিক্ষার্থীদের ভয়-ভীতি প্রদর্শন করে আসছে। এছাড়াও ঐ শিক্ষক কলেজ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মাদক সেবন করার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা কুয়াশকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। এ সময় শিক্ষার্থীরা নানান অপকর্মের অভিযোগ পত্রে তুলে ধরে প্রভাষক ফরহাদ খানের পদত্যাগের দাবি তোলেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ফরহাদ হোসেন খান বলেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ শিক্ষার্থীরা এনেছে তার কোন ভিত্তি নেই। আমাকে সামাজিক ভাবে সম্মানহানি ও হয়রানির জন্যেই তারা এই নাটক সাজিয়েছে, যা তদন্ত করলেই বেরিয়ে আসবে।

অভিযোগের বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির সভাপতি কাফী বিন কবির বলেন, আজ সকালে শতাধিক শিক্ষার্থীরা এম এ শাকুর মহিলা কলেজের প্রভাষক ফরহাদ হোসেন খানের বিরুদ্ধে যৌন হয়রানি সহ বিভিন্ন অভিযোগ এনে গণস্বাক্ষরিত একটি অভিযোগ পত্র জমা দিয়েছে। আমরা খুব শীঘ্রই একটি তদন্ত কমিটি গঠন করে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

নগরকান্দায় শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে কলেজ শিক্ষকের পদত্যাগ দাবি

আপডেট টাইম : ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
বোরহানুজ্জামান আনিচ, সিনিয়র স্টাফ রিপোর্টার :