ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নলছিটিতে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

ঝালকাঠির নলছিটিতে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার( ১৮ মার্চ) এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নজরুল ইসলাম। এসময় সাথে ছিলেন সহকারী কমিশনার(ভূমি) সমাপ্তি রায়।

জরিমানা প্রাপ্তরা হলেন,নলছিটি পুরাতন পোস্ট অফিস সড়কে অবস্থিত বৃহস্পতি গিনি হাউজের স্বত্বাধিকারী মিঠুন চন্দ্রকে লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার ও পৌর সড়কে অবস্থিত ফল ব্যবসায়ী সোহাগ হাওলাদারকে মূল্যতালিকা না থাকা ও ফুটপাত দখল করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় বিভিন্ন সড়কের পাশের ব্যবসায়ীদের ফুটপাত দখল করে পন্য সাজিয়ে রাখতে নিষেধ করা হয়। এরপরেও যারা এই কাজ করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়। এরপর কাঁচা বাজার পরিদর্শন করে বিভিন্ন পন্যের মূল্য যাচাই করেন। মোবাইল কোর্ট থাকাকালীন সময়ে পন্যের দাম কম থাকলেও তারা চলে যাওয়ার পরেই বাড়তি দামে পন্য বিক্রির অভিযোগ করেন একাধিক ভোক্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম জানান,বাজার মনিটরিং এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Amin Hossain

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

নলছিটিতে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :