ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভূরুঙ্গামারীতে মাদকসহ দম্পত্তি আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে  মদকসহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (০৪ ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা ৬ টার সময় তাদেরকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গমারী থানার বিশেষ অভিযানের অংশ হিসাবে থানা পুলিশের একটি চৌকস টিম সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের মুছুল্লীপাড়া গ্রামের আব্দুল আজিজের বাড়ি থেকে একটি পুটলির ভেতর থাকা ২৫ পুড়িয়া গাঁজা সহ মোট ২ কেজি গাঁজা, ৪৩ পিছ ইয়াবা ও মাদক বিক্রয়লব্ধ ২৬,২৪৩/- টাকা উদ্ধার সহ ২ জনকে আটক করে। পরে তাদেরকে ভূরুঙ্গামারী থানায় নিয়ে আসে।
আটককৃত ব্যক্তিরা হলো,  চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের মুছুল্লীপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে আব্দুল আজিজ (৩৮) ও তার স্ত্রী শাহীনা বেগম (৩০) ।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ  রুহুল আমিন বলেন, আটককৃতদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হবে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি। তিনি আরও বলেন, মাদক সংক্রান্ত সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে মাদকসহ দম্পত্তি আটক

আপডেট টাইম : ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :