ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আ.লীগের মনোনয়ন প্রত্যাশী সাখাওয়াত হোসেনের পূজা মন্ডপ পরিদর্শন

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে ফরিদপুরের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফিনল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।

সোমবার (২৩ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত তিনি ওই তিন উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
বোয়ালমারী বাজারে অবস্থিত সার্বজনীন শ্রী শ্রী রক্ষা চণ্ডী মন্দির, কামারগ্রামে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্যসেবা অঙ্গন, আলফাডাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির, আলফাডাঙ্গা দামুদর আশ্রমসহ বিভিন্ন মন্দির পরিদর্শনকালে তিনি এলাকার হিন্দু ধর্মাবলম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

পূজামন্ডপ পরিদর্শনকালে সাখাওয়াত হোসেন বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আওয়ামীলীগ সরকার সনাতন ধর্মাবলম্বীদের পাশে সব সময় থাকেন। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনারা নিজেদেরকে কখনও সংখ্যালঘু মনে করবেন না। আমরা আপনাদের পাশে আছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাহলে দেশের এই চলমান উন্নয়ন অব্যাহত থাকবে।
এ সময় তার সাথে দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীগণ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

আ.লীগের মনোনয়ন প্রত্যাশী সাখাওয়াত হোসেনের পূজা মন্ডপ পরিদর্শন

আপডেট টাইম : ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
দীপঙ্কর অপু, বোয়ালমারী (ফরিদপুর) থেকে :