ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গণভবনে বসছে জনপ্রতিনিধির মিলনমেলা

প্রথমবারের মতো আজ পালিত হচ্ছে স্থানীয় সরকার দিবস

জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠক থেকে প্রতিবছর জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের সিদ্ধান্ত হয়। ২৫ ফেব্রুয়ারিকে স্থানীয় সরকার দিবস হিসেবে নির্ধারণ করা হয়। পরে তারিখ পরিবর্তন করে ১৪ সেপ্টেম্বরকে স্থানীয় সরকার দিবস ঘোষণা করে সরকার।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরও দৃঢ় হবে এবং সেবাপ্রাপ্তি প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, আমাদের সবচেয়ে বড় সম্পদ দেশের জনগণ। সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরও সম্পৃক্ত করতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারকে আরও সেবামুখী কাজ করতে হবে।   জানা গেছে, আমন্ত্রণের ক্ষেত্রে দলীয় বিষয় বিবেচনায় নেওয়া হয়নি। মূলত স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতেই প্রধানমন্ত্রীর এ উদ্যোগ। বর্তমানে দেশে ৪ হাজার ৫৭৭টি ইউনিয়ন পরিষদ, ৩২৯টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ১২টি সিটি করপোরেশনসহ ৫ হাজার ৪৭৪টি স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের বাদ দিয়ে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা সম্ভব নয়। সেদিক থেকেও আজকের এই স্থানীয় সরকার দিবসের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। পাশাপাশি এসব জনপ্রতিনিধির মাধ্যমে সরকারের একটি বার্তা দেওয়ারও চেষ্টা থাকবে। আর দলীয় কোনো অনুষ্ঠান না হওয়ায় দলমত নির্বিশেষে সব দলের জনপ্রতিনিধিরা এতে অংশ নেবেন বলে জানা গেছে।

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা বাহারুল আলম বাহার গতকাল বুধবার সন্ধ্যায় বলেন, এটা কোনো রাজনৈতিক সভা নয়; স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভা। জনপ্রতিনিধি হিসেবে আমি আমন্ত্রণপত্র পেয়েছি। সভায়ও যথাসময়ে যোগ দেব। গতকাল তিনি ঢাকায় পৌঁছেছেন বলে জানান। তাঁর সঙ্গে থাকা একই উপজেলার নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় জাতীয় পার্টির নেতা ফখরুল ইসলাম বলেন, আমাদের দলের সবাই কর্মসূচিতে যোগ দেবে।

স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, এরই মধ্যে আমন্ত্রিত সব জনপ্রতিনিধির কাছে সরকারের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন– সব সিটি করপোরেশনের মেয়র, ঢাকার দুই সিটির সব কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। যেসব জনপ্রতিনিধি বরখাস্ত ও কোনো মামলার চার্জশিটে নাম আছে, তাদের আমন্ত্রণ জানানো হয়নি বলে জানান স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হেমায়েত আকবর টিপু। তিনি জানান, প্রায় ৮ হাজার জনপ্রতিনিধি আমন্ত্রণপত্র পেয়েছেন।

আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া সরকারের আরও কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং শীর্ষপর্যায়ের কর্মকর্তাও উপস্থিত থাকবেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

গণভবনে বসছে জনপ্রতিনিধির মিলনমেলা

আপডেট টাইম : ০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :