ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভূরুঙ্গামারীতে ৬ জুয়ারিকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ জুয়ারিকে আটক করা হয়েছে। এসময় নগদ ৩৪৯০  টাকা, ২ বান্ডিল তাস ও জুয়ার খেলার সরঞ্জামাদি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ ।
আটককৃতদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দিয়ে সোমবার সকালে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত দেরটার দিকে নিজস্ব ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম গ্রামের নুর ইসলামের পুত্র কামাল হোসেন(৩০) এর বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় বাড়ির মালিকসহ অত্র এলাকার সহিদ আলীর পুত্র সিপন (২৫), রিয়াজুল  ইসলাম এর পুত্র হাসেম আলী (২১), আব্দুর রহিম এর পুত্র হোসেন আলী (২৮) এবং পার্শ্ববর্তী এলাকা পশ্চিম ছাট গোপালপুর এলাকার ফজর ফজর  আলীর পুত্র আবুল হোসেন (৩৫),ছফর উদ্দিন এর পুত্র জয়নাল (২৫) কে আটক করা হয়। এসময় আসামীদের হেফাজত থাকা জুয়া খেলার নগদ ৩৪৯০ টাকা, ২ বান্ডিল তাস ও জুয়ার খেলার কাজে ব্যবহৃত প্লাষ্টিকের খালি বস্তা  উদ্ধার করে পুলিশ। ভুরুঙ্গামারী থানার মামলা নং ১২৩৮ তারিখ: ২১/০৮/২০২৩।
ভূরুঙ্গামারী থানার ওসি তদন্ত  আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।  উপজেলার সাধারণ জনগনের সহযোগীতায় জুয়া ও মাদক নির্মূলে দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। এ অভিযান অব‍্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে ৬ জুয়ারিকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ

আপডেট টাইম : ০২:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :