ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিনঃ -লিয়াকত সিকদার

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মো. লিয়াকত সিকদার ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক করেছেন।

এ সময় লিয়াকত সিকদার বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র মানুষের সামনে তুলে ধরেন। তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে হবে। দেশের গর্ব, ঐক্য, আত্মনির্ভরতার প্রতীক পদ্মা সেতুর প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অদম্য ইচ্ছা, সাহসিকতা এবং আপোসহীন দৃঢ় মনোভাবের কারণে বহির্বিশ্বের কোনরূপ আর্থিক সাহায্য ছাড়াই এই মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

তিনি এ দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে উঠান বৈঠক করছেন। গত কয়েক দিনে তিনি বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রাম, ময়না ইউনিয়নের মুরাইল আখালীপাড়া, বর্নিরচর, ঠাকুরপুর বাজার, দাদপুর ইউনিয়নের নতুবদিয়া, চতুল ইউনিয়নের পোয়াইল বাবুবাজার, রাজাপুর, রামচন্দ্রপুর, বাইখীর, আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের পন্ডিতবানা, বুড়াইচ ইউনিয়নের পাচুরিয়া, গোপালপুর ইউনিয়নের চরকাতলাসুরসহ অসংখ্য স্থানে উঠান বৈঠকে অংশ নেন।

এসব উঠান বৈঠকে ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত সিকদার বলেন, ‘শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় ছিলো বলেই আজ বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। বর্তমান সরকার তরুণ প্রজন্মকে দক্ষ ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, যাতে দক্ষ জনশক্তি তৈরি হলে দেশ স্বনির্ভর হবে।’
লিয়াকত সিকদার বলেন, ‘দেশের জনগণ আজ বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাথা থেকে ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা- এসব কর্মসূচির ধারণা এসেছে। আজ সারা বিশ্ব এসব কর্মসূচি অনুকরণ করছে।’

তিনি আরো বলেন, পদ্মাসেতু হয়েছে, এই অঞ্চলের উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট-বিদ্যুতের ব্যবস্থা হয়েছে- বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার জন্য। পদ্মাসেতুর জন্য দেড়/দুই ঘন্টায় ঢাকা থেকে আসা-যাওয়া করা যায়। এ এলাকার উন্নয়ন হয়েছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।’

তিনি বলেন, ‘আগামীতে এই আসন থেকে যেই নৌকার মনোনয়ন পাবে তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন। শেখ হাসিনা ভালো থাকলে আমরা ভালো থাকব, আমাদের এলাকার উন্নয়ন হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি যেন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন- আপনারা সে দোয়া করবেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে।’
ছাত্রলীগের সাবেক এই নেতার সঙ্গে বিভিন্ন উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আক্তার তপন, লিটন সিকদার, ছাত্রলীগ নেতা মোল্যা আশিক প্রমুখ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিনঃ -লিয়াকত সিকদার

আপডেট টাইম : ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুর :