ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভূরুঙ্গামারীতে বজ্রপাতে ছেলের মৃত্যুর খবরে বাবা হৃদরোগে আক্রান্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার স্ত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে স্ট্রোক করেছেন বাবা।
নিহত কৃষকের নাম দেলোয়ার হোসেন জুয়েল (৩৮)। সে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের আইকুমারি ভাতি  গ্রামের ঘন আমবাড়ি নামক এলাকার জাবেদ আলী মন্ডলের পুত্র।
এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা গেছে শুক্রবার (৯ জুন) সকালে বৃষ্টি দেখে পাশের জমিতে গাছের শুকনো ডাল আনতে যান স্বামী -স্ত্রী দুজনে। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান জুয়েল। বজ্রপাতে তার স্ত্রীর পায়ের কিছু অংশ ঝলসে গিয়ে মারাত্মক আহত হয়।
এদিকে ছেলের মৃত্যুর খবর পেয়ে পিতা জাবেদ আলী স্ট্রোক করে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বলেন, স্বামী-স্ত্রী দুজনে একসঙ্গে কাজ করার সময় বজ্রপাতে স্বামী সেখানেই মারা যায়। স্ত্রীও মারাত্মক আহত হয়। খবর শুনে ছেলের বাবাও স্ট্রোক করেছে। একটা বেদনাদায়ক ঘটনা। মৃত ব্যক্তির দাফন করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, বজ্রপাতে মৃত্যুর ঘটনায় পুলিশের কিছু করার থাকে না। তবে ঘটনাটি শুনেছি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে বজ্রপাতে ছেলের মৃত্যুর খবরে বাবা হৃদরোগে আক্রান্ত

আপডেট টাইম : ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
আরিফুল ইসলাম জয়, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :