ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বান্দরবানে গোলাগুলির পর ১৭ জঙ্গি গ্রেপ্তার

-ছবিঃ প্রতীকী।

বান্দরবানের রুমা উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবের গোলাগুলি হয়েছে। এই অভিযানে প্রশিক্ষণরত ১৭ জঙ্গিকে গ্রেপ্তার করেছেন র‍্যাবের সদস্যরা। একই সঙ্গে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাবের সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বান্দরবান র‍্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানাবেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ১৭ জন সদস্য ও পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তিন সদস্য রয়েছেন। বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, গোলাবারুদসহ সাত লাখ টাকা উদ্ধার করেছে র‍্যাব।

মঙ্গলবার সকাল ৯টা থেকে রুমা উপজেলার রেমাক্রি-প্রাংশা ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী ধুলীচান ম্রো পাড়া এলাকায় র‌্যাবের একটি টহলদলকে লক্ষ্য করে গুলি বিনিময়ের এ ঘটনা ঘটে।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, বান্দরবানের বিভিন্ন দুর্গম অঞ্চলে প্রশিক্ষণরত জঙ্গিদের আটক করতে অভিযান চালানো হয়। এ সময় একটি উঁচু পাহাড় থেকে নবগঠিত জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ এবং স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকিচিন ন্যাশন্যাল ফ্রন্ট’-এর সদস্যরা অতর্কিতভাবে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন মঙ্গলবার দুপুরে থানচিতে স্থানীয় সাংবাদিকদের জানান, অভিযান এখনো অব্যাহত আছে। সব জঙ্গিকে আটক না করা পর্যন্ত এ অভিযান চলবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

বান্দরবানে গোলাগুলির পর ১৭ জঙ্গি গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :