ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দু’দল মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে নিহত ১

রাজশাহীর চারঘাটে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে ফজলুল হক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে তখনই ঘটনাস্থলে যায় চারঘাট মডেল থানা পুলিশ। কিন্তু গোলাগুলি চলায় অন্ধকারে পালাতে গিয়ে থানার ওসিসহ ৫ সদস্য আহত হন।

রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার রাউথা ঘোষপাড়া এলাকার একটি আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত ফজলুল হক ওই এলাকার আবদুল ওহাব মুন্সির ছেলে।

পুলিশ বলছে, নিহত ফজলুল হক মাদক ব্যবসায়ী। তার নামে বিভিন্ন থানায় ১০টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে। ঘটনার পর ওই এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন এবং ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের মুখপাত্র আবদুর রাজ্জাক খান বলেন, ময়নাতদন্তের জন্য সোমবার সকালে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় হত্যা, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা হয়েছে।

তিনি আরও বলেন, গভীর রাতে আধিপত্য বিস্তার নিয়ে দু’দল মাদক ব্যবসায়ী সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য। এ সময় মাদক ব্যবসায়ীরা গোলাগুলি শুরু করে। হুড়োহুড়ি করতে গিয়ে অন্ধকারে পড়ে ওসিসহ ৫ পুলিশ সদস্য আহত হন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে পুলিশ। মাদক ব্যবসায়ীরা সরে গেলে সেখান থেকে গুলিবিদ্ধ ফজলুল হকের নিথর দেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনত ব্যবস্থা নেয়ার কথা জানান আবদুর রাজ্জাক।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

দু’দল মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে নিহত ১

আপডেট টাইম : ০১:১০ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯
সময়ের প্রত্যাশা ডেস্ক : :