ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দুর্বৃত্তের হামলায় পাবনায় আহত যুবকের মৃত্যু

পাবনায় দুর্বৃত্তের হামলায় আহত যুবক সাব্বির রহমানের (২২) মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাব্বির রহমান সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের পাইকেল গ্রামের বাবুল আক্তারের ছেলে।

নিহতের চাচা আলমাছ হোসেন বলেন, গত ২৩ অক্টোবর রাতের খাওয়া শেষ করে নিজ ঘরে শুয়েছিলেন সাব্বির। ঐদিন রাত দশটার দিকে অজ্ঞাতনামা ব্যক্তির ডাকে ঘরের বাইরে যান তিনি। দীর্ঘ সময় বাড়িতে না আসলে তার স্ত্রী ঘর থেকে বাইরে খুঁজতে গেলে বাড়ির পাশে সাব্বিরকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের মানুষ গিয়ে সাব্বিরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধী অবস্থায় মৃত্যু হয়। সাব্বিরের গলা, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে দাবি চাচা আলমাছের।

এ বিষয়ে পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  নিহতের মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। কে বা কারা এ ঘটনার সাথে জড়িত সেটি খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস’২০২৬ উদযাপিত

error: Content is protected !!

দুর্বৃত্তের হামলায় পাবনায় আহত যুবকের মৃত্যু

আপডেট টাইম : ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধিঃ :