ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাকিমপুরে বিনামূল্যে মুগডাল বীজ ও রাসায়নিক সার বিতরণ

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক:

দিনাজপুরের হাকিমপুর হিলিতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে মুগডাল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এসব মুগডাল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও কৃষকসহ অনেকে।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা বলেন, সরকার কৃষকদের উন্নয়নের জন্য বিভিন্নভাবে কৃষি অফিসের মাধ্যমে ভর্তুকি দিয়ে এসব বীজ ও রাসায়নিক সার দিচ্ছে। এগুলো সঠিক সময়ে চাষ করে দেশের মানুষের চাহিদা মেটাতে কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া যে কোনো কৃষি পরামর্শের জন্য কৃষি অফিসে যোগাযোগ করার পরামর্শ দেন।

উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম বলেন, মুগডাল চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় এ উপজেলার ২০ জন প্রান্তিক কৃষককে প্রতি বিঘায় ৫ কেজি মুগডাল বীজ, ৫ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে। কৃষকদের যেকোনো সমস্যায় কৃষি অফিস মাঠপর্যায় পর্যন্ত নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

হাকিমপুরে বিনামূল্যে মুগডাল বীজ ও রাসায়নিক সার বিতরণ

আপডেট টাইম : ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :