ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাউজানে একদিনের ব্যবধানে আবারও গুলি, নিহত যুবদল কর্মী

রনি আহমেদ রাজুঃ

চট্টগ্রামের রাউজান উপজেলায় একদিনের ব্যবধানে আবারও গুলির ঘটনা ঘটেছে। এতে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের এক কর্মী নিহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের দক্ষিণ শমশের পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মোঃ নাছির উদ্দিন (৪৬) ওই এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে যুবদলের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি গুরুতর আহত হন। গুলিতে তার পেটে আঘাত লাগে এবং অবস্থার অবনতি হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, তার শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে, যার মধ্যে দুটি পেটে বিদ্ধ হয়েছিল।

ঘটনার পর স্থানীয় রাজনৈতিক নেতারা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ চলছে। তবে হামলার কারণ এখনো স্পষ্ট নয়।

উল্লেখ্য, সম্প্রতি রাউজান এলাকায় ধারাবাহিকভাবে গুলি করে হত্যার ঘটনা ঘটছে। এর আগে গত ২৪ এপ্রিল কাউছার উর জামান বাবলু, ২৫ ফেব্রুয়ারি আবদুল মজিদ এবং ৫ জানুয়ারি জানে আলম একইভাবে নিহত হন।

সাম্প্রতিক এসব ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

রাউজানে একদিনের ব্যবধানে আবারও গুলি, নিহত যুবদল কর্মী

আপডেট টাইম : ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :