ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৌলতদিয়াড়ে অটোর যাত্রী মারধরঃ ভালাইপুর মোড়ে সড়ক অবরোধ, উত্তেজনা শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে

হুমায়ুন আহমেদঃ

চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় এলাকায় অটোর যাত্রীদের মারধরের ঘটনাকে কেন্দ্র করে ভালাইপুর মোড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়, ফলে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মারধরের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ভালাইপুর মোড়ে জড়ো হন। পরে তারা সড়ক অবরোধ করে দোষীদের দ্রুত বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এ সময় কয়েকটি বাস আটকে রেখে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছান। পরে আলুকদিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সেখানে এসে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয় এবং অবরোধ তুলে নেওয়া হয়। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে ভালাইপুর মোড় এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, বাস মালিক সমিতির কিছু অবৈধ লাঠিয়াল বাহিনী দীর্ঘদিন ধরে সাধারণ যাত্রীদের ওপর নির্যাতন ও হয়রানি চালিয়ে আসছে। তাদের অভিযোগ, রোগী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ প্রায়ই এসব হয়রানির শিকার হচ্ছেন। অযৌক্তিকভাবে গাড়ি আটকে দেওয়া, দুর্ব্যবহার এমনকি মারধরের ঘটনাও ঘটছে বলে দাবি করেন তারা।

এলাকাবাসী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে সংশ্লিষ্ট পক্ষদের নিয়ে মতবিনিময়ের মাধ্যমে একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

দৌলতদিয়াড়ে অটোর যাত্রী মারধরঃ ভালাইপুর মোড়ে সড়ক অবরোধ, উত্তেজনা শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আপডেট টাইম : ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
হুমায়ুন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :