মোঃ নূর ই আলম (কাজী নূর)ঃ
ক্রীড়া চর্চা, সাহিত্য- সংস্কৃতি, ইতিহাস ও নাগরিক চেতনার অন্যতম প্রাচীন ও গৌরবময় সামাজিক প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউট এর ত্রি বার্ষিক নির্বাচন আজ। প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে ২০টি পদের বিপরীতে দুটি প্যানেল থেকে ৪০ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুইজন অর্থাৎ মোট ৪২ জন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। ইনস্টিটিউটের নির্বাচন কমিশনার ও যশোরের সহকারী কমিশনার (ভূমি) সদর মোঃ শামীম হোসাইন জানিয়েছেন, নির্বাচনে ইনস্টিটিউটের ৩ হাজার ২৯ জন ভোটার এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল (শুক্রবার) ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
‘আমাদের অঙ্গীকার সংষ্কার ও উন্নয়ন, বাস্তবায়ন করতে চাই যশোরবাসীর সমর্থন’ এ স্লোগান নিয়ে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’ মনোনীত প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন (ব্যালট নং ১ থেকে ২০) এ. জেড. এম. সালেক (স্বপন) ও কবি কাসেদুজ্জামান সেলিম। এ প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন, সৈয়দ শাহাজাহান আলী খোকন, শাহনেওয়াজ আনোয়ার, কবি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, অধ্যাপক ইবাদত আলী, আলমগীর হোসেন, চঞ্চল কুমার সরকার, জিল্লুর রহমান, হাচিনুর রহমান, অ্যাড. মাহমুদ হাসান বুলু, আক্তারুজ্জামান, প্রফেসর শেখ জুলফিকার আলী, শাহাবুদ্দিন আহমেদ সাবু, এস এম মুস্তাফিজুর রহমান কবীর, সানোয়ার আলম খান দুলু, এমরান সাদিক, অ্যাড. আবুল কায়েস, রায়হান সিদ্দিকী প্রবাল ও অজয় দত্ত।
অপরদিকে ‘নতুন মুখ, নতুন ঐক্য, নতুন আলো’ স্লোগান নিয়ে ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ মনোনীত প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন (ব্যালট নং ২১ থেকে ৪০) আনিসুজ্জামান পিন্টু ও কবি তরিকুল ইসলাম। এই প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন আবুল হাশিম রেজা, মঞ্জুর কাদের মঞ্জু, ফেরদৌস হোসেন আলমগীর, নাসির উদ্দীন মিঠু, মমতাজ খাতুন, নাছিম উদ্দিন খান, বদরুজ্জামান, হাবিবুর রহমান রুবেল, সালমান হোসেন, শাহাবুদ্দীন, জাকির হোসেন, জুবায়ের হোসেন, শেখ সাদী হ্যাভেন, আবুল কালাম আজাদ (মামুন আজাদ), এস এম তোজাম্মেল হক, শারমিন সুলতানা (সাথী), নূর -ই- আলী নূর- মামুন ও হাশেম আলী।
এছাড়া নুরুন্নবী (ব্যালট নং ৪১) ও মাহবুবুর রহমান (ব্যালট নং ৪২) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
‘সংস্কার ও উন্নয়ন সমিতি’ মনোনীত প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তালবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কবি ড. শাহনাজ পারভীন (ব্যালট নং ৪)। ড. শাহনাজ পারভীন বলেন, ১৯৮৫ সাল থেকে ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগে ওঠাবসা করি। যশোর ইনস্টিটিউট কবি- সাহিত্যিক ও সংস্কৃতিক অঙ্গনের প্রতিষ্ঠান। কবি সাহিত্যিকদের জন্য বিশেষ কিছু করার ইচ্ছা নিয়ে এই প্রথম নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি আশাবাদী আমার প্যানেল পূর্ণ বিজয়ী হবে।
ইনস্টিটিউটের সদস্য কবি ও নাট্যকর্মী আবুল হাসান তুহিন বলেন, নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারণা শেষ পর্যায়ে। সকল প্যানেল বা প্রার্থী জয়ের বিষয়ে আশাবাদী। অতীতে কমবেশি ইনস্টিটিউটে উন্নয়ন হয়েছে। আরো অনেক কিছু করা যেতে পারে। তবে সমীকরণ বলছে, যোগ্যদের ভোটাররা বেছে নেবেন।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
মোঃ নূর-ই-আলম (কাজী নূর), যশোর জেলা প্রতিনিধি 


















