ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

প্রেসক্লাব একীকরণে তৎপর সেনবাগ প্রশাসন, সাংবাদিকদের কাগজ জমার নির্দেশ

মোহাম্মদ আবু নাছেরঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সেনবাগ উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সেনবাগে কর্মরত সকল সাংবাদিককে একটি সুসংগঠিত কাঠামোর আওতায় আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য উপজেলার সকল প্রেসক্লাবের সদস্যদের নিজ নিজ পেশাগত পরিচয়পত্র, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার নিবন্ধনের প্রমাণপত্র আগামী ২৮ এপ্রিল (মঙ্গলবার) এর মধ্যে সাংবাদিক প্রতিনিধির নিকট অথবা তার নিকট দাখিল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

তিনি আরও জানান, সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক ব্যক্তিগতভাবে সেনবাগের সাংবাদিকদের একটি প্ল্যাটফর্মে এনে একটি শক্তিশালী প্রেসক্লাব গঠনে আগ্রহী। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সাংবাদিকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে এবং পেশাগত কার্যক্রম আরও গতিশীল হবে।

ইউএনও বলেন, “আপনারা যদি নিবন্ধিত কাগজপত্র জমা দেন এবং একই প্লাটফর্মে আসেন, তাহলে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কমিটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা সহজ হবে। পাশাপাশি সংবাদ সংগ্রহ ও প্রচারের ক্ষেত্রেও আরও সুবিধা সৃষ্টি হবে।”

সভায় উপস্থিত সাংবাদিকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে সেনবাগের সাংবাদিকদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হবে এবং পেশাগত মানোন্নয়ন ঘটবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

প্রেসক্লাব একীকরণে তৎপর সেনবাগ প্রশাসন, সাংবাদিকদের কাগজ জমার নির্দেশ

আপডেট টাইম : ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী জেলা প্রতিনিধি :