ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত

মোহাম্মদ আবু নাছেরঃ

নোয়াখালীর সদর উপজেলার বেপরোয়া গতির প্রাইভেট কারের ধাক্কায় নাজমা বেগম (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর এলাকার কবিরহাট টু সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমা অশ্বদিয়া ইউনিয়নের মো.বাচ্চুর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নাজমা দীর্ঘদিন ধরে স্বামীল সাথে ঢাকায় বসবাস করছেন। কয়েক দিন আগে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। রাত সাড়ে ৮টার দিকে শ্বশুরবাড়ি থেকে স্থানীয় বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এ সময় কবিরহাট-সোনাপুর সড়ক পার হওয়ার সময় অলিপুর এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারটি পালিয়ে যায়।

সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম চন্দ্র ভট্রাচার্য বলেন, বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত

আপডেট টাইম : ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী জেলা প্রতিনিধি :