আবদুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর সচেতন যুব সমাজের আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে “সম্প্রীতির পথে চলি” প্রতিপাদ্যকে নিয়ে মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার মুক্ত মহাদলের কার্যালয়ের সামনে থেকে এক ব্যতিক্রম সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি রহনপুর পৌরসভার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রহনপুর রেলওয়ে স্টেশনের দ্বিতীয় প্ল্যাটফর্মে, মুক্তাশা হল পাড়ায় উৎসব কমিউনিটি সেন্টারের সামনে, খোয়াড় মোড়ে, রহনপুর বাজার বেইলি ব্রিজের সামনে, উপজেলা চত্বরে মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়।
রহনপুর সচেতন যুব সমাজের সভাপতি মু. সারওয়ার জাহান সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সামাজিক সংগঠক, সাংবাদিক নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব আসাদুল্লাহ আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মফিজ আহমেদ নাদিম, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ সুমন, যুব সমাজের সিনিয়র সদস্য কমল কাদরী, কামাল হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজন ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
সচেতন যুব সমাজের সভাপতি সারওয়ার জাহান সুমন বলেন, পহেলা বৈশাখে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে আয়োজন করে থাকে। কিন্তু আমরা সচেতন যুব সমাজ মনে করি, বর্তমান সমাজে মাদক ও দুর্নীতি সর্বক্ষেত্রে গ্রাস করে ফেলেছে। তাই আমরা মানুষকে সচেতন করতে এমন ব্যতিক্রম আয়োজন করেছি। সেই সচেতনতার লক্ষ্যে সম্প্রীতির বার্তা নিয়ে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণ এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই আমাদের এই আয়োজন।
তিনি আরও বলেন, আমরা মাদক ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চায়ের স্টলে বসে মানুষকে সচেতন করার চেষ্টা করি এবং আগামীতেও করবো। সমাজের সচেতন মানুষদের সঙ্গে নিয়ে মাদক ও যেকোনো অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে একযোগে কাজ করবো। আমরা বিশ্বাস করি, আমাদের এই মহতী উদ্যোগে সকল সচেতন মানুষ পাশে থাকবে। আগামীর বাংলাদেশ হোক মাদক ও দুর্নীতিমুক্ত।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 


















