ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মৌলভীবাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে মা-চাচীর মৃত্যু, রহস্য ঘিরে চাঞ্চল্যঃ সন্দেহের তীর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি নাছের রহমানের দিকে

আলীম আল মুনিমঃ

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা শেখ রুমেল আহমদের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তার মা ও চাচীর মৃত্যু হয়েছে।

গতকাল (৮ ডিসেম্বর ২০২৪) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার মোস্তফাপুর গ্রামে নিজ বাড়ির ডুপ্লেক্স ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় শেখ রুমেল আহমদের মা শেখ মেহেরুন্নেছা (৬৫) ও চাচী ফুলেছা বেগম (৬০) মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যিশু তালুকদার জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভেতরে থাকা দুই নারী ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় এলাকাবাসীর দাবি, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনাস্থলের পাশ থেকে একটি পেট্রোলের গ্যালনও পাওয়া গেছে বলে জানা যায়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে একাধিক মামলার আসামি হয়ে আত্মগোপনে রয়েছেন শেখ রুমেল আহমদ। এ সময় তার মৌলভীবাজার শহরের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

আত্মগোপনে থাকা শেখ রুমেল আহমদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে তার পরিবারের ওপর এ হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, একটি পক্ষের নির্দেশে তার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে তার মা ও চাচীকে হত্যা করা হয়েছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, এ ঘটনার সঙ্গে একটি প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন।

এ বিষয়ে মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও সিআইডির বিশেষ টিম কাজ করছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

মৌলভীবাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে মা-চাচীর মৃত্যু, রহস্য ঘিরে চাঞ্চল্যঃ সন্দেহের তীর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি নাছের রহমানের দিকে

আপডেট টাইম : ১১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
আলীম আল মুনিম, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :