ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

স্বপ্ন নিয়ে বিদেশে গিয়ে ফিরছে লাশ: শোকাতুর রাণীশংকৈল

জসীমউদ্দিন ইতি:

জীবিকার তাগিদে সুদূর দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার তরুণ সোহান (২৪)। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে সেখানে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারাতে হলো তাকে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে এখন দিশেহারা স্বজনরা। শেষবারের মতো সোহানের মুখ দেখতে সরকারের কাছে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন তার শোকাতুর বাবা-মা।

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অদূরে কেতলেহং এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোহান রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামের দুলাল হোসেনের ছেলে। তিনি সেখানে একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন মাগরিবের সময় হঠাৎ এলাকায় বিদ্যুৎ চলে গেলে দোকানের মালিক মোমবাতি আনতে পেছনের দিকে যান। ঠিক সেই মুহূর্তে ওত পেতে থাকা দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে সোহানকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এটি ছিনতাই নাকি পূর্বপরিকল্পিত হামলা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোহানের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন বাবা দুলাল হোসেন ও মা সাহিনুর বেগম। কান্নাজড়িত কণ্ঠে তারা বলেন, “ছেলের ভবিষ্যতের জন্য অনেক কষ্ট করে পাঠিয়েছিলাম। এখন তাকে আর জীবিত পাব না জানি, কিন্তু তার মরদেহটা যেন দেশে এনে নিজের হাতে দাফন করতে পারি—সরকারের কাছে আমাদের এই একটাই চাওয়া।”

নিহতের শিক্ষক ফরহাদ হোসেন ও স্থানীয় সাবেক ইউপি সদস্য ইসরাইল হোসেন সোহানকে অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী ছেলে হিসেবে উল্লেখ করে এই হত্যাকাণ্ডের বিচার ও মরদেহ দ্রুত হস্তান্তরের দাবি জানান।

এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী দুঃখ প্রকাশ করে জানান, মরদেহ ফিরিয়ে আনার বিষয়টি সরাসরি থানার আওতাভুক্ত নয়।

অন্যদিকে, রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম জানান, “বিদেশ থেকে মরদেহ আনার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের অনুমতির প্রয়োজন হয়। নিহতের পরিবারকে দ্রুত সেখানে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।” এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় যেকোনো সহযোগিতার আশ্বাস দেন তিনি।

ভবিষ্যতের স্বপ্ন বুনতে গিয়ে বিদেশের মাটিতে ঝরে গেল এক প্রাণ। এখন প্রবাসী সোহানের মরদেহের অপেক্ষায় প্রহর গুনছে পুরো চিকনমাটি গ্রাম।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

স্বপ্ন নিয়ে বিদেশে গিয়ে ফিরছে লাশ: শোকাতুর রাণীশংকৈল

আপডেট টাইম : ০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :