ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিতের উদ্যোগ

পিরোজপুরে “লায়লা ফ্রেশ ওয়াটার” উদ্বোধন

হাসান মামুন:

পিরোজপুরে নিরাপদ ও বিশুদ্ধ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে “লায়লা ফ্রেশ ওয়াটার” নামে একটি উদ্যোগের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে শহরের ঝাটকাঠী এলাকায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি ফিতা কেটে এ উদ্যোগের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে বিশুদ্ধ পানির গুরুত্ব অপরিসীম। নিরাপদ পানির অভাবে বিভিন্ন রোগব্যাধি দেখা দেয়। “লায়লা ফ্রেশ ওয়াটার”-এর মতো উদ্যোগ জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় জনগণের জন্য তা অত্যন্ত উপকারী হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিক-এর পিরোজপুর ডিভিশনাল ম্যানেজার নাছির উদ্দীন। আইএসআইজিওপি প্রকল্পের সমন্বয়কারী মাইনুল হোসেন মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিক-এর আঞ্চলিক সমন্বয়কারী ফারুক রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চাঁন ও শুভজিৎ মণ্ডলসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মানুষের দোরগোড়ায় নিরাপদ পানি পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতে এর কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা আরও বলেন, বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত করা টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। “লায়লা ফ্রেশ ওয়াটার”-এর মতো উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

উদ্বোধন শেষে অতিথিরা প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং এর কার্যক্রম সম্পর্কে অবগত হন। এ সময় স্থানীয় বাসিন্দারাও উদ্যোগটিকে স্বাগত জানান এবং এর সফলতা কামনা করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিতের উদ্যোগ

পিরোজপুরে “লায়লা ফ্রেশ ওয়াটার” উদ্বোধন

আপডেট টাইম : ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :