ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক:

অপহরণের ১১ দিন পার হলেও দিনাজপুরের হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধার করতে না পারায় ক্ষোভে ফেটে পড়েছেন তার পরিবার ও স্থানীয়রা। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তারা।

শুক্রবার (১০ এপ্রিল) হিলি-জয়পুরহাট সড়কের মহিলা কলেজের সামনে মানববন্ধন ও সড়ক অবরোধ শুরু করেন এলাকাবাসী। এতে দিনাজপুর-বগুড়া সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে পুলিশের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধকারীরা অভিযোগ করেন, গত ৩১ মার্চ মেহের আলীকে তার সাত বছর আগে বিচ্ছিন্ন হওয়া স্ত্রী ও তার ছেলে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে আক্কেলপুরের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। এ ঘটনায় মেহের আলীর বর্তমান স্ত্রী প্রথমে থানায় সাধারণ ডায়েরি এবং পরবর্তীতে অপহরণের অভিযোগ দায়ের করেন।

তাদের দাবি, দীর্ঘ ১১ দিন পেরিয়ে গেলেও এখনো মেহের আলীকে উদ্ধার কিংবা অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারা আশঙ্কা করছেন, মেহের আলীর সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে।

এলাকাবাসী বলেন, “আমরা নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি। মেহের আলীকে দ্রুত উদ্ধার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, “মেহের আলীকে তার স্ত্রী একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করার চেষ্টা করছি।”

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

আপডেট টাইম : ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :