ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঠাকুরগাঁও আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি বিএনপি, সাধারণ সম্পাদক আওয়ামী লীগ

জসীমউদ্দিন ইতি:

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে নিরঙ্কুশ প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শেখ ফরিদ নির্বাচিত হয়েছেন। মোট ১২টি পদের মধ্যে বিএনপিপন্থী প্রার্থীরা ৭টি এবং আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৫টি পদে বিজয় লাভ করেছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী মোহাম্মদ সারওয়ার হোসেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইউসুফ আলী (১১৫ ভোট) জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু বকর মোস্তাক আলম টুলু পেয়েছেন ১১১ ভোট।

এছাড়া, আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শেখ ফরিদ (৯৫ ভোট) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতপন্থী সবুজ প্যানেলের ইউনুস আলী পেয়েছেন ৭৬ ভোট।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (৭টি পদ):

সভাপতি: ইউসুফ আলী
গ্রন্থাগার সম্পাদক: আবদুল মান্নান
কোষাধ্যক্ষ: কামাল হোসেন
সদস্য: রফিজ উদ্দিন, নাজমা বেগম, আহসান হাবিব, আনারুল হক

আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র (৫টি পদ):

সাধারণ সম্পাদক: শেখ ফরিদ
সহ-সভাপতি: জীতেন চন্দ্র পাল, রুহুল আমীন
সহ-সাধারণ সম্পাদক: সোহরাব হোসেন প্রধান
কমনরুম ও সাংস্কৃতিক সম্পাদক: শাহরিয়ার ইবনে মোস্তফা

জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির মোট ২৬৩ জন ভোটারের মধ্যে ২৫০ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জামায়াতপন্থী সবুজ প্যানেল ঐক্যবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করলেও, আওয়ামী লীগপন্থীরা এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ঠাকুরগাঁও আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি বিএনপি, সাধারণ সম্পাদক আওয়ামী লীগ

আপডেট টাইম : ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :