মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক:
‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’—এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে র্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে গিয়ে শেষ হয়।
এ সময় সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, আধুনিক স্বাস্থ্যসেবার মূল ভিত্তি হলো বিজ্ঞান। বর্তমান সময়ে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিজ্ঞানের সঠিক ব্যবহারের ওপর জোর দিতে হবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইফতেখার জামান, ডা. তন্ময় সরকার, সৈয়দ শাহরিয়ার, ডা. সাইদুল ইসলামসহ চিকিৎসক ও স্থানীয় ব্যক্তিবর্গ।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি 


















