মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক:
ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এর প্রশিক্ষণের অংশ হিসেবে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন একটি প্রতিনিধি দল।
মেজর জেনারেল মো. রাশেদ আমীন, এনডিসি, পিএসসি-এর নেতৃত্বে ২৪ জন দেশি-বিদেশি উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এ পরিদর্শনে অংশ নেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম, কাস্টমস ব্যবস্থাপনা, অবকাঠামোগত সুবিধা এবং সীমান্ত বাণিজ্যের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং বন্দর পরিচালনা, পণ্য খালাস, রাজস্ব আদায় ও বাংলাদেশ-ভারত বাণিজ্য কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
প্রতিনিধি দল বন্দরের বিভিন্ন টার্মিনাল, গুদামঘর ও কাস্টমস এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, ব্রিগেডিয়ার জেনারেল এমডি মাফিজুল ইসলাম রাশেদ, যুগ্ম কমিশনার (কাস্টমস) পায়েল পাশা, উপ-কমিশনার (কাস্টমস) সন্তোষ সরেন, হিলি স্থলবন্দরের ইনচার্জ মো. জামাল উদ্দিন জীবন, পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের উপদেষ্টা শেখ আলমগীর হোসেন, ম্যানেজার মামুনুর রশীদ এবং সহকারী ম্যানেজার (অপারেশন) অসিত কুমার স্যানাল।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে স্থলবন্দরগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত বাণিজ্য আরও গতিশীল করতে অবকাঠামো উন্নয়ন ও আধুনিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন।
এ সময় বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস কর্মকর্তা, বিজিবি সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি 


















