হুমায়ন আহমেদ:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা বাজারে আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
“গরুকে খাওয়াই এসিআই গোদরেজ ফিড, ৯ মাসেই পাই বছরের প্রফিট”— এই স্লোগানকে সামনে রেখে হাজি লিহাজ উদ্দীনের চাতালে আয়োজিত এ প্রশিক্ষণে স্থানীয় প্রায় ৬০ জন খামারি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুস সালাম কালু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া অঞ্চলের টেরিটোরি ম্যানেজার সজীব আহমেদ এবং জোনাল সেলস ম্যানেজার বিশ্বজিৎ পাল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চিৎলা বাজার জামে মসজিদের ইমাম মুফতি শফিউল বাসার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনুস মাস্টার।
প্রশিক্ষণে গবাদিপশুর সুষম খাদ্য নিশ্চিতকরণ, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ধরনের উদ্যোগ স্থানীয় খামারিদের উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 


















