নিজস্ব প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা এলাকায় প্রেমের সম্পর্কের জেরে এক সন্তানের জনক ও এক অবিবাহিত তরুণীর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কুলচারা গ্রামের পান্নু হোসেনের ছেলে সেলিম উদ্দিন (২৮), যিনি এক সন্তানের জনক, দীর্ঘদিন ধরে একই গ্রামের রফিকুলের মেয়ে লিমা খাতুন (১৫)-এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন।
সূত্র আরও জানায়, গতকাল রাতের কোনো এক সময় তারা নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
ঘটনার পর উভয় পরিবারের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। পরিবারের সদস্যরা সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও এখনো তাদের সন্ধান মেলেনি।
এদিকে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, পূর্ব পরিকল্পনা অনুযায়ীই তারা একসঙ্গে বাড়ি ছেড়ে চলে গেছেন।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
নিজস্ব প্রতিনিধি 


















