হুমায়ন আহমেদঃ
চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের মাখালডাঙ্গা স্কুলপাড়া এলাকায় কৃষিজমিতে পাওয়া ৭টি ল্যান্ডমাইন (বোমা) সফলভাবে নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল।
শনিবার (২৮ মার্চ) সকাল ১১টা থেকে শুরু হওয়া এই বোমা নিষ্ক্রিয়করণ কার্যক্রম দুপুর দেড়টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি একই স্থানে কৃষিজমিতে ল্যান্ডমাইনগুলো শনাক্ত করা হয়।
অভিযানে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মোঃ সেলিম ও ক্যাপ্টেন মোঃ রিফাত। তাদের সহযোগিতা করে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল, যার নেতৃত্বে ছিলেন ওয়ারহাউস ইন্সপেক্টর মোঃ খালিদ হোসেন।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি জানান, প্রায় এক মাস আগে এখানে ল্যান্ডমাইনগুলো শনাক্ত করা হয় এবং আজ সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে অভিযান শুরুর আগেই স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।
পুরো অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়। কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই সফলভাবে অপারেশন সম্পন্ন হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 


















