ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দুবাইয়ের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ইয়াকুব সৈনিকের ঈদের শুভেচ্ছা বিনিময়

ওবায়দুল হক মানিকঃ

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন পরিবেশে ঈদের তৃতীয় দিন দুবাইয়ে এক ব্যতিক্রমধর্মী সৌহার্দ্যপূর্ণ আয়োজনের মাধ্যমে ঈদের আনন্দ উদযাপন করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সুপরিচিত ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ইয়াকুব সৈনিকের দুবাইস্থ নিজ বাসভবনে উনার আমন্ত্রণে দুবাইয়ের স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজের এই আয়োজন এক অনন্য মিলনমেলায় রূপ নেয়।

ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, এটি পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক সম্পর্ক সুদৃঢ় করার এক মহাসুযোগ। সেই চেতনাকে ধারণ করেই আয়োজিত এই অনুষ্ঠানে দুবাইয়ের বিভিন্ন পর্যায়ের স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে আয়োজনটি আরও মর্যাদাপূর্ণ ও তাৎপর্যবাহী হয়ে ওঠে।

অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও কমিউনিটি নেতা আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে বাংলাদেশি কমিউনিটির কল্যাণে কাজ করে আসছেন এবং ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

এ সময় উপস্থিত অতিথিরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং আন্তরিক আলোচনার মাধ্যমে দুই দেশের সংস্কৃতি, সামাজিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। প্রবাসী বাংলাদেশিদের জীবনযাপন, তাদের অবদান এবং স্থানীয় সমাজের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্বও আলোচনায় উঠে আসে।

অতিথিরা এ ধরনের উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, এমন আয়োজন স্থানীয় প্রশাসন ও প্রবাসী কমিউনিটির মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করে এবং পারস্পরিক আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক তার বক্তব্যে বলেন, প্রবাসে বসবাস করলেও দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে সকলকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়াই তার লক্ষ্য। তিনি ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

দুবাইয়ের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ইয়াকুব সৈনিকের ঈদের শুভেচ্ছা বিনিময়

আপডেট টাইম : ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি :