ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দুবাইয়ে সাংবাদিকদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ওবায়দুল হক মানিকঃ

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সন্ধ্যায় দুবাইয়ের দেরা এলাকায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমিরাতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে, যা প্রবাসীদের জন্য ক্ষতির কারণ হতে পারে। এ পরিস্থিতিতে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আইন-কানুন কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। বিদেশের মাটিতে দেশের সুনাম বজায় রাখতে হলে স্থানীয় আইনকে শ্রদ্ধা করা প্রত্যেক প্রবাসীর দায়িত্ব বলেও উল্লেখ করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র কমিউনিটি নেতা প্রকৌশলী মোঃ সালাউদ্দিন, দৈনিক সময়ের প্রত্যাশা ও বায়ান্ন টিভির আরব আমিরাত প্রতিনিধি ওবায়দুল হক মানিক, সময় টেলিভিশনের শিবলী আল সাদিক, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি ও ডিবিসি নিউজের প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, কবি ওবায়দুল হক,  দৈনিক সূর্যোদয়ের নাসিম উদ্দিন আকাশ, দৈনিক দেশ বার্তার সম্পাদক আবু সালেহ, দৈনিক ইত্তেফাক ও সিপ্লাস টিভির শহিদুল্লাহ শহিদ, গাজী টেলিভিশনের ফখরুদ্দীন মুন্না, বাংলাদেশ প্রতিদিন ও নাগরিক টিভির জাসেদুল ইসলাম, বঙ্গ টিভির মুহাম্মদ সেলিমসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

দুবাইয়ে সাংবাদিকদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি :