ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বগুড়া সদরে জমি নিয়ে বিরোধ, গ্রামীণ আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

মোঃ সালমান কবির হৃদয়:

বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গ্রামীণ আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক দোকান ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ টুকু মিয়া বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, টুকু মিয়ার পৈত্রিক সম্পত্তির প্রায় ৫ শতক জমির মধ্যে সড়ক প্রশস্তকরণ লক্ষ্যে সরকার ১ শতক জমি অধিগ্রহণ করে। তবে রেকর্ড বুকে ভুলবশত আরও ১ শতক জমি অধিগ্রহণের আওতায় দেখানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। অবশিষ্ট ওই ১ শতক জমির বিষয়ে সংশোধনের জন্য টুকু মিয়া জেলা প্রশাসকের নিকট একটি আবেদনও করেছেন।

এদিকে অধিগ্রহণের পর অবশিষ্ট ৩ শতক জমি টুকু মিয়ার দখলে ছিল। পরবর্তীতে ওই জমির মধ্যে টুকু মিয়া স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা শাহাদাত হোসেনের কাছে প্রায় দেড় শতক জমি বিক্রয় করেন। বাকি দেড় শতক জমি টুকু মিয়ার দখলে রয়েছে বলে জানা গেছে।

কিন্তু অভিযোগ রয়েছে, রেকর্ডের ভুল দেখিয়ে অবশিষ্ট জমির একটি অংশে শাহাদাত হোসেন জোরপূর্বক দোকান ঘর নির্মাণের চেষ্টা করছেন। এ কাজে তাকে সহযোগিতা করছেন শ্রমিক দল নেতা আমিনুল ইসলামের ছেলে মনির হোসেন, যিনি শাহাদাত হোসেনের জামাই।

এ বিষয়ে টুকু মিয়া ইউনিয়ন পরিষদের গ্রামীণ আদালতে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় ইউপি সদস্য বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। তবে অভিযোগ রয়েছে, মনির হোসেন ও শাহাদাত হোসেন গ্রামীণ আদালতের নির্দেশ অমান্য করে পুনরায় দোকান ঘর নির্মাণের চেষ্টা চালিয়ে যান।

পরবর্তীতে বিষয়টি নিয়ে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

এদিকে এ বিষয়ে সংবাদ প্রকাশ হওয়ায় মনির হোসেন মোবাইল ফোনে সংশ্লিষ্ট সাংবাদিককে হুমকি প্রদান করেছেন বলেও অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের আশায় মাননীয় জেলা প্রশাসক ও স্থানীয় গ্রামীণ আদালতের কাছে সুবিচার প্রার্থনা করেছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

বগুড়া সদরে জমি নিয়ে বিরোধ, গ্রামীণ আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

আপডেট টাইম : ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
মোঃ সালমান কবির হৃদয়, জেলা প্রতিনিধি বগুড়া :