ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হরিপুরের উচ্চশিক্ষিত যুবকের মৃত্যুঃ মাস ছয়েক আগে মুঠোফোনে সেরেছিলেন বিয়ে

জসীমউদ্দীন ইতিঃ

স্বপ্ন ছিল উচ্চশিক্ষা শেষে পরিবারের হাল ধরবেন, ভাই-বোনদের মুখে হাসি ফোটাবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন এখন বুকফাটা আর্তনাদে পরিণত হয়েছে। মালয়েশিয়ায় কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট (কারেন্ট শক) হয়ে আতিকুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আতিকুর ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের বহরমপুর (তাঁতি হাট) গ্রামের মো. হানিফের বড় ছেলে।

ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছিলেন। তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে পড়ালেখা চালিয়ে গিয়ে মাস্টার্স (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেন। দেশে যুতসই কর্মসংস্থান না হওয়ায় এবং পরিবারের অভাব দূর করে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে প্রায় আড়াই বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। তিন ভাই ও এক বোনের মধ্যে আতিকুর ছিলেন সবার বড়। তার উপার্জনেই চলতো পুরো পরিবার এবং ছোট ভাই-বোনদের পড়ালেখার খরচ।

আতিকুর রহমানের জীবনের এক করুণ অধ্যায় হলো তার বিয়ে। জানা গেছে, প্রবাসে থাকা অবস্থাতেই প্রায় ৬ মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে পারিবারিকভাবে তিনি বিয়ে করেন। স্বপ্ন ছিল কিছু টাকা জমিয়ে দেশে ফিরে ঘটা করে অনুষ্ঠান করবেন এবং নতুন জীবনের সূচনা করবেন। কিন্তু বিয়ের মাত্র ছয় মাসের মাথায় প্রিয়তমা স্ত্রীর মুখ দেখার আগেই না ফেরার দেশে চলে গেলেন এই রেমিট্যান্স যোদ্ধা। তার এই অকাল মৃত্যুতে নববধূর সাজ না মুছতেই বিধবা হওয়ার শোক স্তব্ধ করে দিয়েছে পুরো পরিবারকে।

নিহতের ছোট ভাই মো. আনোয়ার হোসেন জানান, সোমবার (৯ মার্চ) মালয়েশিয়ার স্থানীয় সময় অনুযায়ী কর্মস্থলে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আতিকুর। সহকর্মীরা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আনোয়ার হোসেন বলেন- আমার ভাই আমাদের পরিবারের মেরুদণ্ড ছিলেন। আমাদের পড়ালেখা আর সংসারের সব দায়িত্ব তিনি একাই টেনেছেন। এখন আমরা সব হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম।

এদিকে আতিকুরের মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে বহরমপুর গ্রামে নেমে আসে শোকের কালো ছায়া। প্রতিবেশী ও স্বজনরা ভিড় করছেন তাদের বাড়িতে। উচ্চশিক্ষিত এবং সদালাপী আতিকুরের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। শোকাতুর বাবা-মা এখন বড় ছেলেকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন। তাদের গগনবিদারী আর্তনাদে ভারি হয়ে উঠেছে চারপাশের বাতাস।

নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে এবং শেষবারের মতো ছেলের মুখটি দেখতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন শোকসন্তপ্ত পরিবার ও এলাকাবাসী।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হরিপুরের উচ্চশিক্ষিত যুবকের মৃত্যুঃ মাস ছয়েক আগে মুঠোফোনে সেরেছিলেন বিয়ে

আপডেট টাইম : ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :