ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নাহার পার্কঃ দক্ষিণ চট্টগ্রামের নতুন বিনোদন স্পট

 প্রদীপ্ত চক্রবর্তীঃ

চট্টগ্রাম শহরের ব্যস্ততা, কোলাহল থেকে দূরে সবুজের নীরব আলিঙ্গনে গড়ে উঠেছে এক অনন্য বিনোদন কেন্দ্র ” নাহার পার্ক “। চট্টগ্রাম – কক্সবাজার মহা সড়কের পটিয়া পৌর এলাকার মুন্সেফ বাজার সংলগ্ন সুচক্রদন্ডীতে এই পার্কের অবস্থান ।

নাহার পার্কের সবুজে মোড়ানো বিস্তৃত পরিসর, নীরব জলাধার অনন্য প্রশান্তি এনে দেওয়ার পাশাপাশি দর্শনার্থীদের কাছে হয়ে উঠে আনন্দময়, স্মরণীয়। দিনের আলোয় নাহার পার্কের যে সৌন্দর্য মুগ্ধ করে সন্ধ্যা, রাতের আলোয় তা হয়ে উঠে আরো গভীর, প্রশান্তময়।

সূর্যের আলো নিভে গিয়ে যখন সন্ধ্যার স্নিগ্ধতা নেমে আসে তখন প্রকৃতি ও আলো এক নৈসর্গিক পরিবেশ সৃষ্টি করে। এই পার্কের রাতের দৃশ্য যেন এক পরিমিত মার্জিত অভিজ্ঞতা, যেখানে নরম আলোর আভায় আলোকিত, শান্ত পরিবেশ খোলা আকাশের নিচে স্নিগ্ধ আবহ এক অনন্য অনুভূতি তৈরি করে।

শিশু, তরুণ – তরুণী, নারীসহ পরিবারের সবাইকে নিয়ে বেড়ানোর এক অনন্য স্থান এই নাহার পার্ক।

এখানে শিশুদের জন্য রয়েছে ” রঙিন মেরি – গো – রাউন্ড, রোলার কোস্টার সহ আকর্ষণীয় বিভিন্ন রাইড। শান্ত পরিবেশে, মান সম্মত অবকাশের নিশ্চয়তায় যারা প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটিয়ে মানসিক প্রশান্তি ও পারিবারিক আনন্দ উপভোগ করতে চান তাদের জন্য রয়েছে নাহার পার্ক ও রিসোর্টে থাকার সুব্যবস্থা।

মান সম্মত খাবার পরিপাটি পরিবেশে খাওয়ার জন্য হয়েছে “রেস্তোরাঁ ” । যে কোন অনুষ্ঠান করার জন্য আছে অত্যাধুনিক আলোক সজ্জায় সজ্জিত দৃষ্টি নন্দন ” হল প্লাটিনাম। ” পিকনিকের জন্য রয়েছে প্রশস্ত পরিসর সহ পরিষ্কার-পরিচ্ছন্ন পিকনিক স্পট ।

নাহার পার্কে যাবেন , বেড়াবেন , খাবেন, থাকবেন স্বরণীয় মুহূর্তগুলো ধারণ করবেননা, তা কি করে হয় ? তাই ফটোশেসনের জন্য রয়েছে নান্দনিক ফটোশুট স্পট। যেভাবে নাহার পার্কে যাবেন : চট্টগ্রাম শহরের শাহ আমানত ব্রিজ তথা নতুন ব্রিজ হতে পটিয়ার বাস যোগে মুন্সেফ বাজার নেমে রিকশা যোগে নাহার পার্ক যাওয়া যায়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

নাহার পার্কঃ দক্ষিণ চট্টগ্রামের নতুন বিনোদন স্পট

আপডেট টাইম : ১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :