মোঃ আমিন হোসেন :
ঝালকাঠির নলছিটি উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বুধবার (৪ মার্চ) রাত ২টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত বোর্ডের হাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের সাঈদের চায়ের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের দোকানগুলোকে গ্রাস করে। খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে ৬টি দোকান ও মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ৬টি দোকান পুড়ে গেছে এবং ব্যবসায়ীদের দাবি অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
মো. আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি 


















