ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দিনাজপুরের ফুলবাড়ীতে বরেন্দ্র কর্তৃক গভীর নলকুপের অপেরেটর পরিবর্তনের দাবিতে মানববন্ধন

আসাদুর রহমান হাবিবঃ

দিনাজপুরের ফুলবাড়ীতে বরেন্দ্র কর্তৃক গভীর নলকুপ বে-দখল ও অপেরেটর পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন সাবেক অপেরেটর ও স্থানীয় কৃষকেরা।

বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২ টায় ফুলবাড়ী উপজেলা চত্বরে কয়েকশত কৃষকের উপস্থিতে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের বরেন্দ্র গভীর নলকূপের ৬টি স্কিমের বর্তমান অপেরেটর পরিবর্তনের দাবিতে এই মানববন্ধন করেন তাঁরা।

বরেন্দ্র উন্নয়ন সেচ প্রকল্প কর্তৃক গভীর নলকূপের ৬টি স্কিমের সাবেক অপেরেটররা মানববন্ধনে তাঁদের বক্তব্যে বলেন ২০১৪-২০১৫ অর্থবছরে ফুলবাড়ী উপজেলার বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে ১ লক্ষ করে টাকা জামানত এবং নিজেদের জায়গা দিয়ে বরেন্দ্র উন্নয়ন গভীর নলকূপ স্থাপন করে ২০২৩-২০২৪ অর্থবছর পর্যন্ত সরকারের নির্ধারিত দামে কৃষকদের সুবিধা মতো সেচ দিয়ে আসছি।

কিন্তু গত ৫ আগস্টে সাবেক আওয়ামীলীগ সরকার পতনের পর বিএনপির নামধারী লোকজন আমাদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ৬টি গভীর নলকূপ দখল করে এরপর থেকে তাঁরা কৃষকদের সাফ জানিয়ে দেন নগত টাকা অগ্রিম দিয়ে সেচ নিতে হবে এবং আগের তুলনায় দ্বিগুণ দাম দিতে হবে শিবনগর মৌজা ও মহেশপুর মৌজায় আমাদের ও স্থানীয় কৃষকদের বেশি জমি সেখানে তাঁদের জমি না থাকায় বোরো মৌসুমে কৃষি আবাদে পানির দাম ঊর্ধ্বমুখী করায় আজ কৃষকেরা সহ আমরা মানববন্ধন করেছি।

মানববন্ধনে কৃষকেরা তাঁদের বক্তব্যে বলেন আমরা কৃষির উপর নির্ভরশীল আগে আমরা বোরো মৌসুমে বরেন্দ্র উন্নয়ন কর্তৃক গভীর নলকূপের পানি একর প্রতি ৪৫০০ টাকায় নিয়ে কৃষি জমির চাষ করতাম কিন্তু এখন যাঁরা দায়িত্বে আছেন তাঁরা দ্বিগুন দাম বাড়িয়ে দিয়েছে যার ফলে আমাদের কৃষি আবাদে লোকসান দেখা দিয়েছে আজ আমরা মানববন্ধনে অংশগ্রহণ করেছি এবং ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কাছে বর্তমান অপেরেটর পরিবর্তনের দাবি নিয়ে এসেছি দ্রুত বর্তমান এই অপেরেটরদের অপসারণ করা হোক।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষক ও সাবেক অপেরেটররা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

দিনাজপুরের ফুলবাড়ীতে বরেন্দ্র কর্তৃক গভীর নলকুপের অপেরেটর পরিবর্তনের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :