ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফুলবাড়ীতে ফ্লাওয়ার মিলে ডাকাতি; হামলা ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট

আসাদুর রহমান হাবিবঃ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দিনাজপুর ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের বিজিবি ক্যাম্প ডাঙ্গাপাড়া সংলগ্ন রাজারামপুরে অবস্থিত ইফতি ফ্লাওয়ার মিলস এ ডাকাতি ও হামলা লুটসহ আনুমানিক ২০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতির অভিযোগ উঠেছে।

বুধবার ২৫ ফেব্রুয়ারি দিনাজপুর ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের ভিমলপুর মোড় মির্জা জুট এন্ড অটো রাইস মিলস্ লিমিটেড সংলগ্ন ঘটনাস্থলে গিয়ে ইফতি ফ্লাওয়ার মিলস এর নৈশপ্রহরী শ্রী জগদীশচন্দ্র রায় (৬৪) শ্রী ফুদান মুর্মু (৫৪) ও শ্রী সুনিরাম মার্ডি (৬০) এর সাথে কথা বললে, তাঁরা জানান হঠাৎ গভীর রাতে প্রাচীর টপকে প্রায় ২০-২৫জনের একটি দল দেশীয় অস্ত্রসহ ভেতরে প্রবেশ করে।

চেঁচামেচির আগেই দেশীয় অস্ত্রের মুখে তাঁদের হাত পা মুখ বেঁধে জিম্মি করে রাখে। এরপর ফ্লাওয়ার মিলের ট্রান্সফরমারের সঙ্গে যুক্ত মূল প্যানেলের ওয়্যারিং কেবল কেটে ফেলে এবং একাধিক ইলেকট্রিক মোটর ভাঙচুর করে এরপর দেশীয় অস্ত্র দিয়ে আমাদের মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে মিলের অফিস কক্ষের সিসিটিভির হার্ডডিস্ক কম্পিউটার পিসি নগদ টাকা, ব্যাংকের চেকসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র মূল সংযোগ কেবল ও ট্রান্সফরমার পিকআপ ভ্যানে করে নিয়ে চলে যায়।

এ ঘটনায় ইফতি ফ্লাওয়ার মিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এর ব্যবস্থাপনা পরিচালক ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন এর সাথে কথা বললে তিনি সাংবাদিকদের বলেন দুর্বৃত্তরা পরিকল্পিত ভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য আজ এই ঘটনা ঘটিয়েছে এবং আমার মিলের ইঞ্জিনিয়ারিং সহ গুরুত্বপূর্ণ নথিপত্র বিনষ্ট করেছে; যার ক্ষতির সম্ভাবনা আনুমানিক ২০ লক্ষাধিক টাকা। আমি এর তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার সাহিনুর রহমান। ঘটনার প্রত্যক্ষদর্শী নৈশপ্রহরীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তিনি সাংবাদিকদের বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং ফ্লাওয়ার মিলের ক্ষতিগ্রস্ত জিনিসপত্র দেখেছি, প্রয়োজনীয় কাগজপত্র সহ বেশ কয়েক লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি ও লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হবে এবং গুরুত্বসহকারে তদন্ত সাপেক্ষে এঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ফুলবাড়ীতে ফ্লাওয়ার মিলে ডাকাতি; হামলা ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট

আপডেট টাইম : ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :