ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আমিরাতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ওবায়দুল হক মানিকঃ

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটে গত ২১ ফেব্রুয়ারি শনিবার যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিনের শুরুতে দূতাবাস ও কনসুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং কনসাল জেনারেল রাশেদুজ্জামান এর নেতৃত্বে প্রভাতফেরি করে অস্থায়ী ও স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ প্রবাসীরা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ডেপুটি চিফ অব মিশন শাহানাজ আক্তার রানু। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব রুবাইয়া আফরোজ।

​দূতাবাসের হেড অব চ্যান্সারি তৌহিদ ইমামের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের স্মৃতি চারণ করেন। তারা বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের জন্য একদিকে যেমন শোকের, অন্যদিকে নিজের ভাষায় কথা বলার অধিকার আদায়ের এক দুর্লভ উত্তরাধিকার।

প্রবাসের মাটিতেও মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
রাষ্ট্রদূত তারেক আহমেদ তার বক্তব্যে ভাষা শহীদদের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই-আগস্টের ছাত্র-গণ আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। তিনি বলেন, সব ধরনের ভেদাভেদ ভুলে দেশ গড়ার কাজে আমাদের মনোনিবেশ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, আবুল বশর, শাখাওয়াত হোসেন বকুল, আবুল কালাম আজাদ, সাইফুন নাহার জলি, আশিষ কুমার বড়ুয়া, আব্দুল আওয়াজ, আফজাল হোসেন এবং জুয়েল রানাসহ আরও অনেকে।

​অনুষ্ঠানে দূতাবাসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জনতা ব্যাংক, বাংলাদেশ বিমান, বাংলাদেশ স্কুল, জাতীয়তাবাদী দল (বিএনপি), প্রবাসী অধিকার পরিষদ, স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন উপস্থিত ছিলেন। এছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

আমিরাতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট টাইম : ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি :