ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চুয়াডাঙ্গায় সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

হুমায়ন আহমেদঃ

চুয়াডাঙ্গায় সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা, সুরক্ষা এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ১০টার দিকে শহীদ আবুল কাশেম সড়কে নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. বিল্লাল হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক জহীর রায়হান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহ জাহান আলী বিশ্বাস, ক্যাব চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সুশীল সমাজের প্রতিনিধি লিটু বিশ্বাস, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মানিক ম্যাক্সিমিলিয়ান রুগা ও রিজিওনাল ম্যানেজার নাহিদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন জাহান্নারা যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাহান্নারা খাতুন, সুশীল সমাজের প্রতিনিধি অরজুন শাহা আবির, জান্নাতুল ফেরদৌস জবা, চাঁদনী খাতুন, আফরোজা খাতুন, ইভা খাতুন, সাথি খাতুন, রিংকি হালদার, শিশির কুমার, তনু পাল, হামিদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কর্মসূচিতে সহযোগিতা করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান, আসাদুজ্জামান, মহিবুল হাবীব ও খোকন মিয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। কিন্তু বাস্তবে সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটাররা বিভিন্ন সময় ভয়ভীতি, হুমকি ও সামাজিক বাধার মুখে পড়েন, যা তাঁদের ভোটাধিকার প্রয়োগে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

তাঁরা আরও বলেন, নির্বাচনের সময় এসব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা প্রয়োজন। ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, নারী ভোটারদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ সৃষ্টি এবং সংখ্যালঘু ও আদিবাসী অধ্যুষিত এলাকায় বাড়তি নজরদারি জোরদার করার দাবি জানান বক্তারা।

বক্তারা যেকোনো ধরনের সহিংসতা, হয়রানি ও অনিয়মের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ভোটাধিকার একটি সাংবিধানিক অধিকার। এ অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের সম্মিলিত দায়িত্ব। সকল নাগরিক যেন ভয়মুক্ত পরিবেশে নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন- সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আরও মানবিক, সচেতন ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

চুয়াডাঙ্গায় সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
হুমায়ুন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :