ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

যমুনার সামনে হামলার দায় এড়ানো যাবে নাঃ -মাসুমা হাদি

মোঃ আমিন হোসেনঃ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার এই দেশের মাটিতেই নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন তাঁর বোন মাসুমা হাদি। তিনি বলেন,বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশ হবে ওসমান হাদির আদর্শের বাংলাদেশ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলায় নিজ জন্মভূমিতে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাসুমা হাদি বলেন, এই রাষ্ট্রে কোনো ধরনের ভিনদেশি দাসত্ব আমরা মানবো না। যারা বিদেশি শক্তিকে পুঁজি করে ক্ষমতায় যেতে চায়, তাদের জনগণ ভোটের মাধ্যমেই প্রত্যাখ্যান করবে।

তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সাক্ষাতের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়েছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে শান্তিপূর্ণভাবে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেখানে পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করে মাসুমা হাদি বলেন, এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে। আমরা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছি।

নির্বাচন প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, নির্বাচনের আগেই যদি প্রশাসনের এই অবস্থা হয়, তাহলে সেই প্রশাসন দিয়ে কীভাবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব? যমুনার সামনে ১৪৪ ধারা জারির কথা বলা হচ্ছে, কিন্তু শাহবাগে তখন কী ধারা জারি ছিল—সেখানে কেন ছাত্র-জনতার ওপর নির্মম হামলা চালানো হলো?

তিনি বলেন, “আমরা ওসমান হাদির বাংলাদেশ চাই, ওসমান হাদির রাষ্ট্র গড়তে চাই।”

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে শরিফ ওসমান হাদির হত্যার আন্তর্জাতিক তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করলে বেশ কয়েকজন আহত হন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

যমুনার সামনে হামলার দায় এড়ানো যাবে নাঃ -মাসুমা হাদি

আপডেট টাইম : ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :