ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

জসীমউদ্দীন ইতি:

আসন্ন নির্বাচনকে ঘিরে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এবং মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে—এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় নিজ আসন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত সময়গুলোতে আমরা শান্তিতে ছিলাম না। আমাদের প্রায়ই জেলে যেতে হয়েছে। এবার দেশে একটি ভালো নির্বাচন হবে, যেখানে সবাই ভোট দিতে পারবে এবং ভোট দিয়ে ভালো একটি দলকে নির্বাচিত করতে পারবে।

বিএনপির মহাসচিব বলেন, আমাদের শেকড় থেকে দেখা উচিত। ১৯৭১ সালে আমরা এই দেশের জন্য যুদ্ধ করেছিলাম। এই যুদ্ধ আমাদের অস্তিত্ব। এর মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশ ও স্বাধীন ভূখণ্ড পেয়েছি। কিন্তু একটি গোষ্ঠী সেই একাত্তরকে পিছনে ফেলে দিতে চায়।

তিনি আরও বলেন, ভোট হচ্ছে আমানত। এই আমানতের খেয়ানত না করে সঠিকভাবে ভোট দেওয়ার মাধ্যমে ভোটের মর্যাদা রক্ষা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি আরও বলেন, এ নির্বাচনে তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

গণসংযোগকালে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

আপডেট টাইম : ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
মোঃ জসিম উদ্দীন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :