ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

যশোর- ৩ আসনে বিএনপি প্রার্থীর স্মার্ট ভোটার স্লিপ অ্যাপ উদ্বোধন

মোঃ নূর ই আলম (কাজী নূর)ঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর- ৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের উদ্যোগে ভোটার তথ্যকে ভোটারের হাতের নাগালে পৌঁছে দিতে ওয়েবসাইট এবং মুঠোফোন অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে স্মার্ট ভোটার আ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোটাররা এখন থেকে www.vote4anindaislamamit.com ওয়েবসাইট এবং Smart Voter Info BD অ্যাপের মাধ্যমে সহজেই তাদের ভোটকেন্দ্র ও ভোটার নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে নিজের জন্ম তারিখ এবং ইউনিয়ন অথবা পৌরসভার ওয়ার্ড নম্বর লিখে সার্চ দিলেই মিলবে ভোটার স্লিপ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি বলেন, প্রযুক্তির এই যুগে ভোটারদের হয়রানি কমাতে এবং দ্রুত তথ্য নিশ্চিত করতে এই উদ্যোগ একটি মাইলফলক। এর ফলে ভোটাররা কোনো ঝামেলা ছাড়াই তাদের ভোটকেন্দ্রের অবস্থান নিশ্চিত করতে পারবেন।
এ সময় অ্যাপের মাধ্যমে কিভাবে একজন ভোটার স্মার্ট ভোটার স্লিপ দেখে ভোট দিতে পারবেন তার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। যেখান থেকে ভোটার নিজের জন্ম তারিখ, ইউনিয়ন অথবা পৌরসভার ওয়ার্ড লিখে সার্চ দিলে ভোটার তথ্যসহ ভোটার স্লিপ পাওয়ার বিষয়ে  নিশ্চয়তা প্রদান করা হয়।
সংবাদ সম্মেলন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

যশোর- ৩ আসনে বিএনপি প্রার্থীর স্মার্ট ভোটার স্লিপ অ্যাপ উদ্বোধন

আপডেট টাইম : ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
মোঃ নূর-ই-আলম (কাজী নূর), যশোর জেলা প্রতিনিধি :