ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চুয়াডাঙ্গায় সিআইপি নির্বাচিত হওয়ায় সহিদুজ্জামান টরিককে সংবর্ধনা

হুমায়ন আহমেদ:

চুয়াডাঙ্গা সদরের ভালাইপুর মোড় কাঁচা বাজার মালিক সমিতি ও দোকান মালিক সমিতির উদ্যোগে বিশিষ্ট ব্যবসায়ী সহিদুজ্জামান টরিককে সিআইপি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দুপুর আড়াইটার সময় ভালাইপুর মোড় কাঁচা বাজার আড়ৎ সংলগ্ন এলাকায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বিপ্লব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য শরিফুজ্জামান শরিফ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিআইপি সহিদুজ্জামান টরিক। তিনি বলেন, “চুয়াডাঙ্গা পরিশ্রমী মানুষের জেলা। এখানকার অনেক সফল মানুষ ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে শুরু করে সততা, শ্রম ও ধৈর্যের মাধ্যমে আজ প্রতিষ্ঠিত হয়েছেন। জেলার ব্যবসায়ীরা দানশীলতার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। চুয়াডাঙ্গার উন্নয়নের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবিক নেতৃত্ব প্রয়োজন।”

তিনি চুয়াডাঙ্গার উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ইয়াকুব হোসেন মালিক, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল হক লাজ, যুগ্ম আহ্বায়ক সুমন পারভেজ খান, ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দিপু, সাধারণ সম্পাদক সোহেল রানা শান্তি, সাবেক সভাপতি আমির হোসেন, ভালাইপুর কাঁচা বাজার মালিক সমিতির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজীব ফেরদৌস পাপেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মওলানা মতিয়ার রহমান। সভা পরিচালনা করেন আলুকদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফফার ও আব্দুল মান্নান।

আলোচনা শেষে ভালাইপুর মোড় কাঁচা বাজার মালিক সমিতি ও দোকান মালিক সমিতির পক্ষ থেকে সিআইপি সহিদুজ্জামান টরিককে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

চুয়াডাঙ্গায় সিআইপি নির্বাচিত হওয়ায় সহিদুজ্জামান টরিককে সংবর্ধনা

আপডেট টাইম : ১০:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :