সাজেদুর রহমান:
‘অত্যাধুনিক প্রক্রিয়া আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’—এই স্লোগানকে সামনে রেখে বেনাপোল কাস্টমস হাউসের আয়োজনে আন্তর্জাতিক কাস্টমস দিবস–২০২৬ পালিত হয়েছে। প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বের ১৮৩টি দেশে দিবসটি উদ্যাপিত হয়ে থাকে।
দিবসটি উপলক্ষে সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বেনাপোল কাস্টমস হাউস অডিটোরিয়ামে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস) এনবিআর সদস্য জিএম আবুল কালাম কায়কোবাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর কর কমিশনার মো. মাসুদ রানা, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো. আব্দুল হাকিম এবং বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সাঈদ আহমেদ এবং বেনাপোল আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জিএম আবুল কালাম কায়কোবাদ বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে প্রতিটি কাস্টমস কর্মকর্তাকে আরও আন্তরিক হতে হবে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সব নাগরিককে নিয়মিত ট্যাক্স ও ভ্যাট প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় সেমিনারে কাস্টমস ও বন্দরের কর্মকর্তারা, পুলিশ, বিজিবি, আমদানি ও রপ্তানিকারকগণসহ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি 


















