হুমায়ন আহমেদঃ
চুয়াডাঙ্গা পৌর এলাকার একাডেমি মোড়ে বিদ্যুৎ বিভাগের একটি পরিত্যক্ত কোয়াটার থেকে সাগর আলি (৪৯) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ওই কোয়াটার থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কোয়াটারের ভেতর মরদেহটি পড়ে থাকতে দেখে। উদ্ধার শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত সাগর আলি কুষ্টিয়া জেলার আইলচারা গ্রামের আনোয়ার খানের ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি কয়েকদিন আগের। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন।
এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
হুমায়ুন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 

















