ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শীতার্ত ও দুঃস্থ মানুষের পাশে জয়পুরহাট ২০ বিজিবি

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক:

কনকনে শীতে শীতার্ত ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শীতার্ত শিশু ও বয়স্কদের মাঝে গরম কাপড় বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর আয়োজনে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ লতিফুল বারী, সহকারী পরিচালক মো. ইমরান হোসেনসহ বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।

শীতবস্ত্র ও বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে বয়স্ক নারী রমিজা বেওয়া বলেন, “কয়েক দিন ধরে খুব বাতাস আর কনকনে ঠান্ডায় কষ্টে ছিলাম। আজ কম্বল আর বিনামূল্যে ওষুধ পেয়ে খুব ভালো লাগছে। আল্লাহ যেন বিজিবির সবাইকে ভালো রাখেন।”

এক শিশু উপকারভোগীর বাবা বলেন, “উত্তরাঞ্চলে শীত অনেক বেশি। খবর পেয়ে ছেলেকে নিয়ে এখানে এসেছি। গরম কাপড় ও বিনামূল্যে ওষুধ পেয়ে আমরা খুবই খুশি।”

এ কর্মসূচির আওতায় প্রায় ৩০০ জন শীতার্ত ও দুস্থ শিশু ও বয়স্কদের গায়ে গরম কাপড় জড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি অন্যান্যদের মাঝে কম্বল বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস’২০২৬ উদযাপিত

error: Content is protected !!

শীতার্ত ও দুঃস্থ মানুষের পাশে জয়পুরহাট ২০ বিজিবি

আপডেট টাইম : ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :