ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাচারের আগেই বিজিবির হাতে আটক বিপুল পরিমাণ সিরাপ

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ

জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবি, এর একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও বিএসটিআই অনুমোদনহীন ভেজাল খাদ্যসামগ্রী আটক করেছে বৃহস্পতিবার রাত আনুমানিক ৮:২০ মিনিটে পাঁচবিবি উপজেলার জামে মসজিদ সংলগ্ন রেলওয়ে সড়ক মার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়।

আজ শুক্রবার ৯ জানুয়ারি, ২০ বিজিবি সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে একদল চোরাকারবারী ভারতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অবৈধ সিরাপ একটি গোডাউনে মজুত করেছে। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী এর নির্দেশনায় বিজিবির একটি বিশেষ দল সেখানে তল্লাশি চালায়।

তল্লাশিকালে গোডাউন থেকে জেনসি, টাচ্, জেট টেন, রেইনবো, আর আগুনসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৯,০০০ বোতলের বেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও প্রচুর পরিমাণে অনুমোদনহীন ললিপপ, জেল জুস, টেস্টি স্যালাইন ও চিপস জব্দ করা হয়। অভিযানের সময় গোডাউন মালিক নাজমুল হোসেন সরকার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ​বিভিন্ন ব্র্যান্ডের যৌন উত্তেজক সিরাপপ্রায় ২৬টি ভিন্ন প্রকার বিএসটিআই অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ভেজাল খাদ্য ললিপপ, জেল জুস, চিপস ও অন্যান্য যার বাজারমূল্য: ২৬,৮৭,৪৮৫ লক্ষ টাকা।

২০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি। সামাজিক শান্তি বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস’২০২৬ উদযাপিত

error: Content is protected !!

পাচারের আগেই বিজিবির হাতে আটক বিপুল পরিমাণ সিরাপ

আপডেট টাইম : ০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :