ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কনস্যুলেটে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন 

ওবায়দুল হক মানিকঃ

গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে দুবাই কনস্যুলেট প্রাঙ্গণে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। এরপর মুক্তিযুদ্ধে জীবন দেয়া শহীদদের স্মরণে এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত ও দোয়া করা হয়।

এরপর সন্ধ্যা ৭টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজনের আনুষ্ঠানিক পর্ব শুরু হয়। পরে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পড়ে শোনান কনস্যুলেটের কর্মকর্তারা।

অনুষ্ঠানে কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানান এবং উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশীদের অবদান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি প্রবাসে বসবাসরত সবাইকে সংশ্লিষ্ট দেশের আইন ও শৃঙ্খলা মেনে চলার অনুরোধ জানান। অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি আমিরাতে বসবাসরত প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

পাশাপাশি কনস্যুলার সেবা সহজ করতে কনস্যুলেটের চলমান প্রচেষ্টার কথাও তিনি জানান। বিজয় দিবস উপলক্ষে কনস্যুলেট আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কনস্যুলেট পরিবারের সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে সমবেত সঙ্গীত, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কনস্যুলেটে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন 

আপডেট টাইম : ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
ওবায়দুল হক মানিক, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি :