আসাদুর রহমান হাবিবঃ
দিনাজপুর জেলার ফুলবাড়ীতে মাদক সেবনের দায়ে ৩ মাদকসেবিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল ও জরিমানা করা হয়েছে। শনিবার ৬ নভেম্বর সকাল ১১টায় ফুলবাড়ী পৌর শহরের সেনা মার্কেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩-জন মাদকসেবীকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী গ্রামের আজাহার আলী(৪৯)ফুলবাড়ী পৌর শহরের কানাহার গ্রামের সেলিম হোসেন(৬৪) ও একই গ্রামের আইনুল ইসলাম (৬৮)।
আটককৃতদের শহরের ঢাকা মোড় গোলচত্বরে ভ্রাম্যমাণ পরিচালনা করে ৩ মাসের জেল ও একশত টাকা অর্থদণ্ড জরিমানা করেন ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলাম।
এ বিষয়ে ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলাম এর সাথে কথা বললে তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩-জন মাদক সেবিকে আটক করা হয়েছে তাঁদেরকে ভ্রাম্যমাণের মাধ্যমে ৩ মাসের জেল ও ১শত টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়েছে তিনি আরও জানান মাদকদ্রব্যের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 





















