ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রংপুরে আরপিএমপির অভিযানে মাদক, জাল নোট ও সাজা ওয়ারেন্টসহ ৬ জন গ্রেফতার

মোঃ নাঈম ইসলামঃ

রংপুর মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার অভিযানে ৬ জন আসামী গ্রেফতার হয়েছে। কোতয়ালী থানা পুলিশের অভিযানে ৩টি গ্রেফতারি পরোয়ানা তামিল করে। এর মধ্যে একই ব্যক্তির বিরুদ্ধে সিআর সাজা–৫০২/১৩ ও জিআর সাজা–১৩৩/১৯ মামলার দুটি সাজাওয়ারেন্ট এবং পৃথকভাবে জিআর-২৭১/২৩ মামলার আরেক পলাতক আসামীকে নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

গোয়েন্দা বিভাগ (ডিবি), আরপিএমপি, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন ধাপ শিমুলবাগ এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১ জন এবং পৃথক অভিযানে ৫টি ইয়াবা ট্যাবলেটসহ আরও ১ জনকে আটক করে কোতয়ালী থানায় মামলা রুজু করে।

অন্যদিকে পরশুরাম থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকা থেকে গাঁজা সেবনকালে ২ জনকে নন–এফআইআর প্রসিকিউশনে গ্রেফতার করা হয়।

হারাগাছ থানায় একজন মুদি দোকানদারের করা জাল নোট সংক্রান্ত অভিযোগে পুলিশ ১ জন প্রতারককে গ্রেফতার করে তার হেফাজত থেকে দুটি ১০০০ টাকার জাল নোট উদ্ধার করে মামলা রুজু করেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় বলেন, “অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদক, জাল নোট, সন্ত্রাস ও প্রতারণা-সংক্রান্ত অপরাধ দমনে আরপিএমপির প্রতিটি ইউনিট সর্বদা মাঠে সক্রিয় আছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।”

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস’২০২৬ উদযাপিত

error: Content is protected !!

রংপুরে আরপিএমপির অভিযানে মাদক, জাল নোট ও সাজা ওয়ারেন্টসহ ৬ জন গ্রেফতার

আপডেট টাইম : ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
মোঃ নাঈম ইসলাম, রংপুর (সদর) প্রতিনিধি :